SmartTank যন্ত্রটি আপনার বাড়ির পানির ট্যাংক রিফিল করবে প্রতিদিন

বর্তমান সময়ে বাড়ি, অ্যাপার্টমেন্ট কিংবা অফিসে পানির ট্যাংক ব্যবস্থাপনা একটি গুরুত্বপূর্ণ বিষয়। অনেক সময় দেখা যায় ট্যাংক ভর্তি হয়ে পানি উপচে পড়ে, আবার কখনো ট্যাংক খালি হয়ে গেলে পানি পাওয়া যায় না। কোন কোন বাড়িতে প্রতিদিন নির্দিষ্ট সময় পাম্প চালু ও বন্ধ করতে হয় বা অনেক সময় হঠাৎ অতিরিক্ত ব্যবহারে পানির পাম্প ছাড়ার প্রয়োজন পরে। দিনে বা রাতে প্রতিবার পাম্প ঘড়ে পানির মোটার চালু করা যেমন বিরক্তিকর তেমনি সচেতন না হলে অপচয় হয় বিদ্যুৎ ও পানি। প্রতিদিন কমপক্ষে একজন ব্যক্তিকে সর্বদা সজাগ দৃষ্টি রাখতে হয় এবং পানির ট্যাংক ব্যবস্থাপনায় সময় ব্যয় করতে হয়। এই সমস্যাগুলোর আধুনিক সমাধান হলো SmartTank Automatic Wireless Water Tank Refill System

 

SmartTank একটি সম্পূর্ণ স্বয়ংক্রিয় ও ওয়্যারলেস পানি ট্যাংক রিফিল সিস্টেম, যা ছাদের ট্যাংকের পানির স্তর পর্যবেক্ষণ করে গ্রাউন্ড ফ্লোরে থাকা পাম্পকে স্বয়ংক্রিয়ভাবে চালু বা বন্ধ করে। এর ফলে পানি উপচে পড়া, বিদ্যুতের অপচয় এবং বারবার পাম্প চালু/বন্ধ করার ঝামেলা সম্পূর্ণ দূর হয়।

এই সিস্টেমটি ইন্ডাস্ট্রিয়াল গ্রেড ২০KW সুইচিং ক্ষমতাসম্পন্ন ৮০A পাম্প কন্ট্রোলার ব্যবহার করে, যা ১HP থেকে ৩HP পর্যন্ত পানির পাম্প নিরাপদে পরিচালনা করতে পারে। এছাড়াও স্মার্টফোনের মাধ্যমে রিয়েল-টাইম মনিটরিং এবং কন্ট্রোলের সুবিধা রয়েছে।

 

SmartTank সিস্টেমের প্রধান বৈশিষ্ট্য

স্বয়ংক্রিয় পাম্প নিয়ন্ত্রণ: SmartTank ছাদের ট্যাংকের পানির লেভেল রিয়েল-টাইমে পর্যবেক্ষণ করে। যখন ট্যাংকে পানি কমে যায় তখন পাম্প স্বয়ংক্রিয়ভাবে চালু হয় এবং ট্যাংক পূর্ণ হলে পাম্প বন্ধ হয়ে যায়।

ইন্ডাস্ট্রিয়াল গ্রেড পাম্প কন্ট্রোলার: ৮০A ক্ষমতাসম্পন্ন কন্ট্রোলার সর্বোচ্চ ২০KW সুইচিং ক্যাপাসিটি সাপোর্ট করে। এটি ১HP থেকে ৩HP পর্যন্ত পাম্প নিরাপদে চালাতে পারে এবং সাধারণ কন্ট্রোলারের মতো সহজে নষ্ট হয় না।

সম্পূর্ণ ওয়্যারলেস সিস্টেম: SmartTank সম্পূর্ণ তারবিহীন প্রযুক্তি ব্যবহার করে। ছাদ থেকে গ্রাউন্ড ফ্লোর পর্যন্ত কোনো তার টানার প্রয়োজন নেই। এই সিস্টেমে দুটি স্টেশন রয়েছে একটি রুফ সেন্সর ইউনিট, আর অন্যটি গ্রাউন্ড স্টেশন বা পাম্প কন্ট্রোল ইউনিট। এর ওয়্যারলেস রেঞ্জ প্রায় ১ কিলোমিটার পর্যন্ত, ফলে উঁচু ভবনেও সহজে ব্যবহার করা যায়। 

স্মার্টফোন মনিটরিং ও কন্ট্রোল:  Wi-Fi সংযোগের মাধ্যমে আপনি আপনার স্মার্টফোন থেকে যেকোনো সময় ট্যাংকের পানির স্তর দেখতে পারবেন এবং প্রয়োজনে ম্যানুয়ালি পাম্প চালু বা বন্ধ করতে পারবেন। পাম্পঘরে গিয়ে ম্যানুয়ালি পাম্প মেশিনি চালু করার প্রয়োজন নেই। পৃথিবীর যে কোন প্রান্তেই থাকুন না কেন আপনার নির্দিষ্ট একাউন্টের মাধ্যমে পাম্প চালু, বন্ধ বা মনিটর করতে পারবেন। আর আপনার Smart Water Tank সিস্টেমের এক্সেস শুধু থাকবে আপনার কাছে। 

বিদ্যুৎ চলে গেলে স্বয়ংক্রিয় রিকভারি: যদি বিদ্যুৎ চলে যায়, বিদ্যুৎ ফিরে আসার পর SmartTank স্বয়ংক্রিয়ভাবে আগের অবস্থার ভিত্তিতে পাম্প চালু বা বন্ধ করবে।

AI প্রযুক্তির ব্যবহার: পানির ট্যাংক যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু ভর্তি করা যাবে। যেমন প্রতিদিন ট্যাংকে পানির পরিমান ৫০% চলে আসলে পুনরায় রিফিল করা যা ইচ্ছামত পার্সেন্ট সেট করা যাবে। অথবা সম্পূর্ণ AI বা Artificial Intelligence ভিত্তিক Auto Mode ব্যবস্থাপনার মাধ্যমে পানি ব্যবহারের statistics অনুযায়ী নির্দিষ্ট দিন পানি পর্যাপ্ত রিফিল করে রাখবে। যেমন শুক্রবার জুমার নামাযের পূর্বে বা ঈদের সকালে অতিরিক্ত পানি প্রয়োজন পরে। বা সকালে অফিসের ক্ষেত্রে পানির অতিরিক্ত প্রয়োজন পরে। যা যন্ত্রটি স্বয়ংক্রিয়ভাবে AI প্রযুক্তির মাধ্যমে ব্যবস্থাপনা করবে।

সোলার চালিত রুফ সেন্সর ইউনিট: ছাদের ইউনিটে রয়েছে রিচার্জেবল ব্যাটারি ও সোলার চার্জিং সিস্টেম, যা ২৪/৭ পানির স্তর পর্যবেক্ষণ করে।

 

উন্নত সুরক্ষা ব্যবস্থা

SmartTank বিভিন্ন ধরনের সুরক্ষা প্রদান করে, যেমন:

  • ট্যাংক ওভারফ্লো প্রতিরোধ

  • ড্রাই রান প্রোটেকশন

  • পাম্প সুরক্ষা

  • শিডিউল ভিত্তিক অপারেশন

 

সহজ ইনস্টলেশন: কারণ এটি সম্পূর্ণ ওয়্যারলেস সিস্টেম, তাই কোনো জটিল তার সংযোগের প্রয়োজন নেই। ইনস্টলেশন খুব দ্রুত এবং সহজ।

ওয়ারেন্টি: SmartTank এর সাথে রয়েছে ১ বছরের ওয়ারেন্টি

 

 

SmartTank কীভাবে কাজ করে?

SmartTank যন্ত্রটিতে মূলত দুটি ইউনিট বা যন্ত্রাংশ রয়েছে যা ওয়্যারলেসের সাহায্যে পরস্পর যোগাযোগ স্থাপন করে। অন্যান্য সাধারন পানির ট্যাংক ব্যবস্থাপনা যন্ত্রের ন্যায় এতে তার টানার ঝামেলা নেই। একটি ইউনিট থাকে ছাদে এবং অপরটি থাকে পাম্প মেশিন ঘরে। দু’টি যন্ত্র শুধুমাত্র নিজেদের মধ্যে Unique ID এর মাধ্যমে  নির্দিষ্ট ওয়ারল্যাস ফ্রিকুয়েন্সিতে যোগাযোগ স্থাপন করে। তাছাড়া সম্পূর্ণ যোগাযোগ ব্যবস্থাটিতে ব্যবহৃত হয় শক্তিশালী encryption প্রযুক্তি। তাই ছাদ ও পাম্প ইউনিটের মধ্যে যোগাযোগ থাকে সম্পূর্ণ নিরাপদ। সেই সাথে একই এলাকায় বা পাশের বাড়িতেও SmartTank সেম যন্ত্রটি ব্যবহার করলেও নির্দিষ্ট স্টেশন ব্যতীতে এটি অন্যটির সাথে কাজ করবে না বা অন্য কোন একাউন্ট থেকে নিয়ন্ত্রণ করা যাবে না।  তাই আপনার SmartTank যন্ত্রটি শুধুমাত্র আপনিই একাউন্ট থেকে এক্সেস করতে পারবেন। 

 

১. Wireless Roof Sensor Unit (RSU)

এই ইউনিটটি ছাদের পানির ট্যাংকের সাথে সংযুক্ত থাকে।

এর কাজ হলো:

  • ট্যাংকের পানির লেভেল সারাক্ষণ পর্যবেক্ষণ করা

  • সোলার পাওয়ার ও রিচার্জেবল ব্যাটারির মাধ্যমে ২৪/৭ চালু থাকা

  • পানির লেভেল কমে গেলে Pump Controller Unit-এ সিগন্যাল পাঠানো

 

২. Wireless Pump Controller Unit (PCU)

এই ইউনিটটি পানির পাম্পের কাছে ইনস্টল করা হয়।

এর কাজ:

  • RSU থেকে সিগন্যাল পাওয়ার সাথে সাথে পাম্প চালু করা

  • Wi-Fi এর মাধ্যমে স্মার্টফোনের সাথে সংযোগ রাখা

  • ট্যাংক পূর্ণ হলে পাম্প স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করা

  • পাম্পকে ড্রাই রান বা পানির লেভেল কমে যাওয়া এবং ওভারফ্লো বা পানি উপচ পড়া থেকে সুরক্ষা দেওয়া

 

SmartTank ব্যবহারের সুবিধা

SmartTank ব্যবহার করলে আপনি যেসব সুবিধা পাবেন:

  • ট্যাংক থেকে পানি উপচে পড়া বন্ধ হবে

  • পানি ও বিদ্যুতের অপচয় কমবে

  • বারবার পাম্প চালু-বন্ধ করার ঝামেলা থাকবে না

  • প্রয়োজনের অতিরিক্ত পাম্প না চলার কারনে পাম্পের আয়ুস্কাল বৃদ্ধি পাবে।
  • বিদ্যুৎ চলে গেলে স্বয়ংক্রিয়ভাবে আবার চালু হবে

  • ইচ্ছামত ম্যানুয়ালি পৃথিবীর যে কোন প্রান্ত থেকে পাম্প মেশিন বন্ধ বা চালু করা যাবে
  • ২৪ ঘন্টা পাম্প মনিটর করতে পারবেন এবং দৈনিক কত ঘন্টা পাম্প চলতে ইত্যাদি তথ্য জানতে পারবেন।
  • সম্পূর্ণ ওয়্যারলেস হওয়ায় সহজ ইনস্টলেশন

  • 1HP–3HP পাম্পের জন্য শক্তিশালী ৮০A ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোলার

  • বাড়ি, অ্যাপার্টমেন্ট, অফিস ও শিল্প প্রতিষ্ঠানের জন্য উপযোগী

  • SmartTank যন্ত্রে বা পানির ট্যাংক ব্যবস্থাপনায় কোন সমস্যা হলে স্বয়ংক্রিয়ভাবে নটিফিকেশন পাওয়া যাবে স্মার্ট ফোনে

 

 

SmartTank যন্ত্রটি সম্পর্কে বিস্তারিত জানতে বা অর্ডার করতে ভিজিট করুন: https://www.bdtronics.com/smarttank-automatic-wireless-water-tank-refill-system.html

 

বাংলাদেশের জন্য SmartTank Automatic Wireless Water Tank Refill System একটি অত্যন্ত কার্যকর স্মার্ট সমাধান। এটি পানির অপচয় কমায়, পাম্পের আয়ু বাড়ায় এবং ব্যবহারকারীর সময় ও পরিশ্রম বাঁচায়।

বাড়ি, অ্যাপার্টমেন্ট, অফিস বা শিল্প প্রতিষ্ঠানে যদি আপনি একটি বিশ্বস্ত, স্বয়ংক্রিয় এবং ওয়্যারলেস পানি ট্যাংক নিয়ন্ত্রণ ব্যবস্থা চান, তাহলে SmartTank হতে পারে আপনার জন্য একটি আদর্শ সমাধান।