
3D প্রিন্টিং এখন আর শুধু হবি নয়—বাংলাদেশের অনেক মেকার, ইঞ্জিনিয়ার, এবং উদ্যোক্তা এখন 3D Printer ব্যবহার করে প্রফেশনাল কাজ করছেন। কিন্তু যেকোনো হাই-স্পিড 3D প্রিন্টারের মতো, Bambu Lab P1S-এও কিছু সাধারণ সমস্যা দেখা যায়—বিশেষ করে প্রিন্ট কোয়ালিটি, Z-axis error, এবং হটএন্ড সংক্রান্ত।
একজন সম্মানিত কাস্টমার তার প্রায় ২ বছর ব্যবহৃত Bambu Lab P1S ৩ডি প্রিন্টার নিয়ে আমাদের সার্ভিস সেন্টারে আসেন। দীর্ঘদিন নিয়মিত ব্যবহার করার ফলে মেশিনটিতে বিভিন্ন ধরনের পারফরম্যান্স সমস্যা দেখা দিচ্ছিল, বিশেষ করে প্রিন্ট কোয়ালিটি খারাপ হয়ে যাওয়া, হঠাৎ করে Z-axis homing error এবং hotend সংক্রান্ত সমস্যা। আমরা পুরো প্রিন্টারটি প্রফেশনালভাবে ডায়াগনসিস করে ধাপে ধাপে সার্ভিসিং করি এবং প্রতিটি সমস্যার মূল কারণ খুঁজে সমাধান প্রদান করি।
Problem 1: Print Quality Issue (Blob, Missing Line, Layer Shift)
প্রিন্টারের সবচেয়ে বড় সমস্যাটি ছিল প্রিন্ট কোয়ালিটি। কাস্টমার অভিযোগ করেন যে প্রিন্টে অদ্ভুত blob তৈরি হচ্ছে, কিছু জায়গায় লেয়ার মিস হচ্ছে এবং অনেক ক্ষেত্রে পুরো লেয়ারই শিফট হয়ে যাচ্ছে। আমরা প্রথমে calibration cube এবং test print চালিয়ে দেখি যে extrusion inconsistency আছে। Blob তৈরি হওয়ার প্রধান কারণ ছিল nozzle clogging এবং inconsistent filament flow। Missing line হওয়ার কারণ extruder skip বা partial clog। আর layer shifting হচ্ছিল belt tension ঠিক না থাকা এবং X-Y axis movement এ friction থাকার কারণে।
Problem 2: Random Z-axis Homing Failed
এই সমস্যাটি ছিল সবচেয়ে tricky। প্রিন্টার মাঝে মাঝে homing করার সময় Z-axis detect করতে পারছিল না এবং error দেখাচ্ছিল। কখনো Z-axis হোমিং হচ্ছিল না এবং Error code: 0300 4000 দেখাচ্ছিল স্ক্রিনে। সেই সাথে মুভমেন্টের সময় শব্দ হচ্ছিল। এই সমস্যা সাধারণত sensor issue, dirty lead screw বা bearing এর কারণে হয়ে থাকে। এর ফলে অনেক সময় প্রিন্ট ব্লব ও লেয়ার মিস হচ্ছিল।
Problem 3: Hotend Broken
শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল hotend। দীর্ঘদিন ব্যবহারের কারণে heat break থেকে nozzle এর অংশটি বেকে গিয়েছিল। সম্ভবত পূর্বে print head টি crash করার সময় এটি হয়ে থাকতে পারে। সেই সাথে nozzle টি abrasive matierall ব্যবহার করার কারনে নষ্ট হয়ে যায়। wear এবং tear এর দরুন extrusion এ প্রব্লেম হচ্ছিল ও প্রিন্ট কোয়ালিটিতে তা প্রভাব ফেলছিল। আমরা সম্পূর্ণ hotend টি একটি সম্পূর্ণ নতুন genuine Bambu Lab hotend দিয়ে রিপ্লেস করে দেই। Replacement এর পর PID tuning ও temperature calibration করা হয় যাতে thermal stability ঠিক থাকে।
সমস্যাসমূহের সমাধান:
আমাদের এক্সপেরিয়েন্সড ইঞ্জিনিয়ার ও টেকনিক্যাল সার্ভিস টিম গভীরভাবে প্রব্লেমগুলো নীরিক্ষনের মাধ্যমে সমস্যার মূল কেন্দ্র সনাক্ত করতে সক্ষম হয় এবং সবগুলো প্রব্লেম এক এক কেরে সলভ করে। সার্ভিসিং এর আগে: অসমান প্রিন্ট, Blob ও missing layer, Random error সমূহ পরিপূর্ণভাবে সমাধান হয় যার ফলে ফাইনাল প্রিন্ট কোয়ালিটি হয় নতুনের মত স্মুথ, ডাইমেনশন স্টেবিলিটি ও এক্যুরেসি সমাধান হয়, মেশিনের অপরারেশন ও ক্ষর্মদক্ষতা হয় প্রায় নতুনের মত। তাছাড়া হোমিং প্রব্লেমসহ মেশিন থেকে উৎপন্ন নয়েজ সবগুলো সমস্যাই সঠিকভাবে সমাধান করা হয়।
আমাদের অভিজ্ঞতা থেকে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ:
১. নিয়মিত nozzle এবং hotend check করা উচিত বিশেষ করে ফেইল প্রিন্ট ও ক্র্যাশ হলে হটএন্ডের উপর কোন চাপ সৃষ্টি হয়েছে কিনা তা পরীক্ষা করে দেখা উচিত।
২. Belt tension ও lubrication maintain করা জরুরি
৩. Z-axis lead screw পরিষ্কার রাখা প্রয়োজন
৪. ১.৫–২ বছর ব্যবহারের পর major servicing করা উচিত
৫. Original parts ব্যবহার করা সবসময় ভালো
এই সার্ভিসিং কেসটি দেখায় যে একটি high-end 3D printer যেমন Bambu Lab P1S হলেও নিয়মিত maintenance ছাড়া তার performance দ্রুত degrade করতে পারে। সঠিক ডায়াগনসিস এবং প্রফেশনাল সার্ভিসিং এর মাধ্যমে একটি পুরোনো মেশিনকেও আবার প্রায় নতুন অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব। আপনার প্রিন্টারেও যদি এ ধরনের সমস্যা দেখা দেয়, তাহলে দেরি না করে দ্রুত সার্ভিসিং করানোই সবচেয়ে ভালো সিদ্ধান্ত। বাংলাদেশে একমাত্র BDTronics থ্রিডি প্রিন্টারের স্বয়ংসম্পূর্ণ ও প্রফেশনাল সার্ভিসিং করে আসছে দীর্ঘদিন। তাই আপনার 3D Printer এর যাবতীয় সমস্যা সমাধানে ভরসা রাখুন BDTronics এ।
